ইলেট্রিক
ওভেনের কেকের মতো পারফেক্ট না হলেও খেতে খুব একটা খারাপ না।
উপকরণ
ডিম ১ টি
ময়দা ২ টেবিল
চামচ
কোকো পাউডার
২ চা চামচ
চিনি ৪ টেবিল
চামচ
দুধ ৩ টেবিল
চামচ
তেল ৩ টেবিল
চামচ
ভ্যানিলা
এসেন্স ১/২ চা চামচ
প্রণালী
প্রথমে একটি
বাটির মধ্যে ডিম ও চিনি ভাল করে ফেটিয়ে নিতে হবে,যাতে চিনি ভাল করে মিশে যায়।এরপর দুধ
ও তেল ভাল করে মিশাতে হবে।ভ্যানিলা এসেন্স
দিয়ে দিতে হবে।এর মধ্যে ময়দা ও কোকো পাউডার
অল্প অল্প করে মিশাতে হবে।একটি মগে
সামান্য তেল দিয়ে মেখে নিতে হবে।তেল মাখানো হলে কেকেটি বের করতে সুবিধা হবে।মগের মধ্যে
কেকের মিশ্রণটি ঢেলে মগটি মাইক্রোওভেনে ৩ মিনিট রাখতে হবে।৩ মিনিট হয়ে গেলে বন্ধ ওভেনে
আরো ১ মিনিট রাখতে হবে।হয়ে গেল মাইক্রোওভেনের মগ
কেক।
*কোকো পাউডার
ছাড়া কেক বানাতে চাইলে ময়দা ৩ টেবিল চামচ ও চিনি ৩ টেবিল চামচ দিতে হবে।
*একেকটি কোম্পানীর মাইক্রোওভেন একেকরকম হয়। অতএব ভিন্ন ভিন্ন
মাইক্রোওভেনের ক্ষেত্রে সময় কম বেশী লাগতে পারে।





