Tuesday, October 31, 2017

তেঁতুল-কাঁচাকলা ভর্তা

তেঁতুল-কাঁচাকলার ভর্তা খেতে অনেক মজা।
রেসিপি
কাঁচাকলা ১টি
তেঁতুল ১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি ১ চামচ
ধনেপাতা কুচি ১ চা চামচ
মরিচের গুড়া ১/২ চা চামচ
চিনি ১ চা চামচ
 লবণ ১/২ চা চামচ
সরিষার তেল ১ চা চামচ
প্রণালী

প্রথমে কাঁচাকলার খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিতে হবে।কাঁচাকলা ও তেঁতুল ছাড়া বাকী সব উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। এরমধ্যে তেঁতুল ও কাঁচাকলা কুচি মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার কাঁচাকলা-তেঁতুল ভর্তা।

Wednesday, October 25, 2017

রাজশাহী তথা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি

এই রুটির বিশেষত্ব হচ্ছে এই রুটি তৈরি করতে মাষকলাই ডালের আটা ব্যবহার করা হয়।যা অবশ্যই খোসাসহ গুড়া করে নিতে হবে।।এই রুটি মাটির খোলায় তৈরি করতে হয়।আমার কাছে খোলা নেই তাই মোটা তাওয়া ব্যবহার করেছি।এই রুটি গরম গরম খেতে হয়।বিভিন্ন রকমের ভর্তা যেমন মরিচ ভর্তা, রসুনের ভর্তা,,বেগুনের ভর্তা,শুটকি ভর্তার সাথে দারুন মজার।

রেসিপি
উপকরণ
চালের আটা ১কাপ
মাষকলাই ডালের আটা ১/৩ কাপ
গমের আটা ১/৩ কাপ
পানি পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রণালী
প্রথমে চালের আটা,মাষকলাই ডালের আটা,গমের আটা লবণ ভাল করে মিশিয়ে, অ্ল্প অল্প করে পানি মিশিয়ে রুটির মতো খামির তৈরি করতে হবে।খামির খেকে মাঝারি আকারের বল বানাতে হবে।হাত সামান্য পানি নিয়ে  মাখিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটি বানাতে হবে।পিঁড়ি-বেলুন দিয়ে করতে চাইলে হালকা চাপ দিয়ে রুটি বেলতে হবে।তবে হাত দিয়ে করা রুটি বেশি ভাল হবে।রুটি খুব বেশি পাতলা হবে না।তাওয়া গরম করে বেশি জ্বালে রুটি ছেঁকে নিতে হবে।এভাবে সবগুলো রুটি করে নিতে হবে।ভর্তার সাথে পরিবেশন করতে হবে।

ভর্তার রেসিপি

৭-৮টি রসুনের কোয়া,১টি বড় পেঁয়াজ, ৪-৫ টি কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিতে হবে। সরিষার তেল ও লবণ মাখিয়ে পরিবেশন করতে হবে। সরিষার তেল ও লবণের পরিমাণ বেশি হবে।

Sunday, October 22, 2017

ফ্রেন্স ফ্রাই পেঁয়াজু

উপকরণ
বুটের  ডাল বাটা ১ কাপ
বড় আলু ২টি
পিয়াজ কুচি  ১/৪ কাপ
কাঁচামরিচ কুচি ১১/২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
প্রণালী

প্রথমে আলু ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে।পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে অল্প লবণ দিয়ে আধা সিদ্ধ করতে হবে।।ডাল বাটার মধ্যে তেল ছাড়া বাকী  সব উপকরণ ভাল করে মাখিয়ে নিতে হবে।কড়াইয়ে তেল  গরম করতে হবে।কাটা আলুর টুকরোর মধ্যে ডাল বাটা ভাল করে মাখিয়ে নিতে হবে।মিডিয়াম জ্বালে সময় নিয়ে ভেজে তুলতে হবে যেন আলু ভালভাবে সিদ্ধ হয়।তৈরি হয়ে গেল মজাদার ফ্রেন্স ফ্রাই পেঁয়াজু।

Monday, October 16, 2017

তেঁতুল-কাঁচামরিচের চা


এই চায়ে চায়ের ফ্লেভার কিছুটা কম থাকে,খেতে অনেকটা শরবতের মতো লাগে।
উপকরণ
পানি ১ কাপ
চা পাতা ১/২ চা চামচ
চিনি  ১১/২-২ চা চামচ
বিট লবণ ১/৪ চা চামচ
কাঁচামরিচ কুচি- ১ টি
তেঁতুলের ক্বাথ  ১ চা চামচ
প্রণালী

প্রথমে চুলায় পানি দিতে হবে।পানি ফুটে উঠেলে চা পাতা দিতে হবে।চায়ের পানি ভাল করে ফুটাতে হবে।একটি কাপের মধ্যে চিনি,বিট লবণ, তেঁতুলের ক্কাথ ভাল করে মিশিয়ে নিয়ে কাঁচামরিচ কুচি দিতে হবে।এরপর ছেঁকে নেওয়া চায়ের পানি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার তেঁতুল-কাঁচামরিচের চা।

Sunday, October 15, 2017

আমড়ার খোসার শরবত




আমড়ার খোসা তো আমরা ফেলেই দিই।কিন্তু আমড়ার খোসা দিয়ে আমরা তৈরি করতে পারি অনেক কিছু। আজ আমি তৈরি করলাম আমড়ার খোসা দিয়ে শরবত।
রেসিপি
-আমড়ার খোসা আধা কাপ
-পানি ২-৩ কাপ
-চিনি ২-৩ চামচ
-বিট লবণ-হাফ চামচ
-ভাজা জিরার গুড়া-১/২ চা চামচ
-শুকনো মরিচ গুড়া -১/৪ চামচ
--- প্রথমে আমড়ার খোসা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।তারপর ভাল করে ধুয়ে নিয়ে ২ কাপ পানির সাথে চুলায় ৩-৪ মিনিট জ্বাল দিতে হবে।চুলা থেকে নামিয়ে ছেকে নিতে হবে।তারপর চিনি,বিট লবণ,ভাজা জিরার গুড়া মিশাতে হবে।ঝাল খেতে চাইলে শুকনো মরিচের গুড়া মিশানো যেতে পারে,পছন্দ না হলে না দিলেও চলবে।ব্যাস, তৈরি হয় গেল মজাদার শরবত।

…………..বিফ কড়াই…………..
উপকরণ
গরুর মাংস টুকরো করে কাটা- ২ কাপ
আদা বাটা- ৩ চা চামচ
রসুন বাটা -২ চা চামচ

পেঁপে বাটা- ১ চা চামচ
হলুদ গুড়া -১/২ চামচ
মরিচ গুড়া- ২ চা চামচ
তেজপাতা -১ টি
এলাচ- ২-৩ টি
লবঙ্গ -৩-৪ টি
দারুচিনি - ১টি
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
আদা কুচি -২ চা চামচ
রসুন কুচি- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি -২ চা চামচ
টমেটো টুকরো -১/৪ কাপ
জিরা গুড়া -১/২ চা চামচ
ধনে গুড়া -১/২ চা চামচ
গরম মসলা গুড়া -১/৪ চা চামচ
তেল -১/৪ কাপ
প্রণালী
প্রথমে আদা বাটা রসুন বাটা, পেঁপে বাটা দিয়ে গরুর মাংস ২-৩ ঘণ্টা ম্যারিনেট করতে হবে।মাংস সিদ্ধ করতে হবে।কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ,এলাচ ,দারুচিনি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নাড়াচড়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।পেঁয়াজ নরম হয়ে আসলে আদা কুচি ও রসুন কুচি দিতে হবে।হলুদ গুড়া মরিচ গুড়া ও টমেটো দিয়ে নাড়াচাড়া করতে হবে।এরপর গরুর মাংস দিয়ে ভালভাবে কষাতে হবে।সামান্যপানি দিয়ে ঢাকনা দিতে হবে।ঢাকনা খুলে জিরা গুড়া ও ধনে গুড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।সবশেষে গরম মসলা গুড়া, কাঁচা মরিচ কুচি দিয়ে ১ মিনিট রাখতে হবে।হয়ে গেল মজাদার বিফ কড়াই।

Saturday, October 14, 2017

*দুধ আপেল**
অন্যরকম ডেজার্ট দুধ আপেল।খেতে খুবই মজার। এটা বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হয়,বেশিদিন রাখা যায় না। 
উপকরণ
আপেল ২ টি
দুধ ১/২ লিটার 
চিনি 1 কাপ
এলাচ গুড়া ১/২ চা চামচ
কিশমিশ ৫-৬ টি
প্রণালী
দুধ ফুটিয়ে চিনি দিয়ে জ্বাল দিয়ে অর্ধেক করে নিতে হবে।এলাচ গুড়া,সাথে কিশমিশও দিয়ে দিতে হবে।আপেল কুচি কুচি করে কেটে নিতে হবে।দুধ চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।দুধের মধ্যে আপেল কুচি মিশিয়ে ফ্রীজে রাখতে হবে। ঠান্ডা পরিবেশন করতে হবে।

.আমড়া দিয়ে ডিম ভুনা.


রেসিপি
উপকরণ-
-ডিম-২ টি
-আমড়া-২ টি
-পেঁয়াজ ১/২ কাপ
- জিরা ১/২ চা চামচ
-আদা বাটা ২টেবিল চামচ
-রসুন বাটা ১ টেবল চামচ
-টমেটো ১/৪ কাপ
-হলুদ গুড়া ১ চা চামচ
-মরিচ গুড়া ২ চা চামচ
-ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
-কাঁচা মরিচ ৪-৫ টি
-লবণ স্বাদমতো
-তেল ৩ টেবিল চামচ
প্রণালী
প্রথমে ডিম সিদ্ধ করে নিতে হবে।তারপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।আমড়া খোসা ছাড়িয়ে নিতে হবে ।আমড়া হালকা সিদ্ধ করে নিতে হবে। তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি ভেজে নিয়ে একে একে আদা বাটা রসুন বাটা আর অন্য সব গুড়া মসলা দিয়ে কষিয়ে নিতে হবে।এরপর আমড়া আর ডিম দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে।এরমধ্যে কাঁচামরিচ দিতে হবে।তারপর ১/২পানি দিয়ে ঢাকনা দিতে হবে।৪-৫ মিনিট পরে ঢাকনা খুলে ভাজা জিরা গুড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল মজাদার আমড়া দিয়ে ডিম ভুনা।

**জর্দার লাড্ডু**
উপকরণ
বাসমতি চাল  ১ কাপ
চিনি  ১ কাপ
এলাচ ৩-৪ টি
দারুচিনি  ১ টি
লবঙ্গ ৩-৪ টি
তেজপাতা ২টি
কাঠবাদাম কুচি  ১ টেবিল চামচ
কিশমিশ  ২ চা চামচ
মাল্টার রস ১/৩ কাপ
মিল্ক পাউডার ১/৪ কাপ
ঘি  ১/২ কাপ
জর্দার রং ১/২ চা চামচ
প্রস্তুত প্রণালী

প্রথমে পানির মধ্যে জর্দার রং ভাল করে মিশিয়ে পানি গরম করতে হবে।পানি  ফুটে  উঠলে চাল দিয়ে দিতে হবে।চাল ৮০ ভাগ সিদ্ধ হলে নামিয়ে পানি ছেঁকে রাখতে হবে।কড়াইয়ে ঘি গরম করে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে ভাত দিয়ে দিতে হবে।তাতে চিনি ওমাল্টার রস দিতে হবে।ভালকরে নাড়াচড়া করতে হবে।কাঠবাদাম কুচি ও কিশমিশ দিতে হবে।ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।জর্দা হয়ে আসলে মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে।হালকা গরম থাকা অবস্থায় গোল গোল করে লাড্ডু বানাতে হবে।উপরে পেস্তাবাদাম সাজিয়ে পরিবেশন করতে হবে।

Friday, October 13, 2017

বুটের ডালের আপেল সুন্দরী


উপকরণ
-বুটের ডাল-১ কাপ
-দুধ-২ কাপ
-চিনি-১কাপ
-ঘি-১/২ কাপ
-এলাচ ২ টি
-দারুচিনি ১ টি
-এলাচ গুড়া-১/৪ চা চামচ
-খাবার লাল রং
-তুলি
-লবঙ্গ(সাজানোর জন্য)
প্রণালী

বুটের ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।তারপর দুধ দিয়ে সিদ্ধ করতে হবে,। প্রয়োজনে ১ কাপ পানি দেওয়া যেতে পারে। পাটায় ভাল করে বেটে নিতে হবে।কড়াইয়ে ঘি গরম করে এলাচ ,দারুচিনি দিয়ে বুটের ডাল বাটা দিতে হবে।ভাল করে নাড়াচাড়ার পর চিনি দিতে হবে। আর কিছুক্ষণ ঘন ঘন নাড়াচাড়া করতে করতে হবে।এলাচ গুড়া দিয়ে দিতে হবে। হালুয়া কড়াইয়ে তলা ছেড়ে দিলে নামাতে হবে।এলাচ আর দারুচিনি ফেলে দিতে হবে। হালকা ঠান্ডা হওয়ার পর গোল গোল বল বানাতে হবে। তুলি দিয়ে লাল রঙের ডেকোরেশন করতে হবে।সবশেষে লবঙ্গ দিয়ে সাজাতে হবে।

গরুর মাংসের সালাদ


উপকরণ
রান্না করা গরুর মাংস টুকরো করে কাটা -১ কাপ
টমেটো কুচি -১/২ কাপ
শশা কুচি -১/২ কাপ
গাজর কুচি- ১/২ কাপ
পিঁয়াজ কুচি -১/৪ কাপ
কাঁচামরিচ কুচি -২ চা চামচ
বিলাতি ধনে পাতা কুচি -১ চা চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
সরিষার তেল- ২ চা চামচ
ভাজা জিরার গুড়া -১/২ চামচ
লেবুর রস -২ চা চামচ
লবণ পরিমাণমতো
প্রণালী

প্রথমে একটি বাটিতে টমেটো সস,লেবুর রস ও লবণ নিয়ে নিতে হবে।তারপর পিঁয়াজ কুচি ,ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি সরিষার তেল দিয়ে ভালকরে  মিশিয়ে নিতে হবে।ভাজা জিরার গুড়ার দিতে হবে।এরপর মাংসের টুকরো,শশা কুচি,গাজর কুচি,টমেটো কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের সালাদ।

মাইক্রোওভেনে মগ কেক


ইলেট্রিক ওভেনের কেকের মতো পারফেক্ট না হলেও খেতে খুব একটা খারাপ না।
উপকরণ
ডিম ১ টি
ময়দা ২ টেবিল চামচ
কোকো পাউডার ২ চা চামচ
চিনি ৪ টেবিল চামচ
দুধ ৩ টেবিল চামচ
তেল ৩ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
প্রণালী
প্রথমে একটি বাটির মধ্যে ডিম ও চিনি ভাল করে ফেটিয়ে নিতে হবে,যাতে চিনি ভাল করে মিশে যায়।এরপর দুধ ও তেল  ভাল করে মিশাতে হবে।ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে।এর মধ্যে ময়দা ও কোকো পাউডার  অল্প  অল্প করে মিশাতে হবে।একটি মগে সামান্য তেল দিয়ে মেখে নিতে হবে।তেল মাখানো হলে কেকেটি বের করতে সুবিধা হবে।মগের মধ্যে কেকের মিশ্রণটি ঢেলে মগটি মাইক্রোওভেনে ৩ মিনিট রাখতে হবে।৩ মিনিট হয়ে গেলে বন্ধ ওভেনে আরো ১ মিনিট রাখতে হবে।হয়ে গেল মাইক্রোওভেনের মগ  কেক।
*কোকো পাউডার ছাড়া কেক বানাতে চাইলে ময়দা ৩ টেবিল চামচ ও চিনি ৩ টেবিল চামচ দিতে হবে।
*একেকটি  কোম্পানীর মাইক্রোওভেন একেকরকম হয়। অতএব  ভিন্ন ভিন্ন  মাইক্রোওভেনের ক্ষেত্রে সময় কম বেশী লাগতে পারে।

Wednesday, October 11, 2017

আমড়ার খোসার আচার


**উপকরণ

সেদ্ধ আমড়ার খোসা বাটা ১ কাপ
পাঁচফোড়ন ১ চা চামচ
গোটা শুকনো মরিচ ২-৩টি
রসুন বাটা  ২ চা চামচ
সরিষা বাটা ১ চা চামচ
পাঁচফোড়ন গুড়া ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
চিনি  ১ টেবিল চামচ
ভিনেগার ২ চা চামচ
সরিষার তেল ১/২ কাপ

**প্রণালী

আমড়ার খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে সিদ্ধ করতে হবে।পাটায় মিহি করে বেটে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিতে  হবে। এরপর হলুদ গুড়া, মরিচ গুড়া রসুন বাটা ও সরিষা বাটা দিয়ে ভাল করে কষাতে হবে।কষানো হয়ে গেলে আমড়ার খোসা বাটা দিয়ে ঘন নাড়তে হবে।চিনি ও ভিনেগার দিতে হবে।কিছুক্ষণ নাড়াচাড়ার পর পাঁচফোড়ন গুড়া দিতে হবে।আমড়ার খোসা কড়াইয়ের তলা ছেড়ে দিলে বুঝতে হবে হয়ে গেছে।হয়ে গেল মজাদার আমড়ার খোসার আচার
।

তেঁতুল-কাঁচাকলা ভর্তা

তেঁতুল-কাঁচাকলার ভর্তা খেতে অনেক মজা। রেসিপি কাঁচাকলা ১টি তেঁতুল ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি ১ চামচ ধনেপাতা কুচি ১ চা চামচ ম...